সম্পূর্ণ নিউজ nobodharanews
১০:৩৩ পিএম, ২৯ জানুয়ারি ২০১৪ ফ্রাইড রাইস
উপকরণ : বাসমতি চাল – ২ কাপ চিংড়ি (মাঝারি)-১০/১২ টি পেঁয়াজ (কিউব করে কাটা )- ১/২ কাপ ডিম -৩টি (ফেটানো) আদা বাটা – ২ চা চামচ রসুন বাটা -২ চা চামচ গাজর (কিউব করে কাটা)-১/২ কাপ (optional) বরবটি (ছোট করে কাটা )-১/২ কাপ (optional) ফুলকপি (কিউব করে কাটা)-১/২ কাপ(optional) মটরশুটি -১/২ কাপ (optional) সুইট কর্ণ -১/২ কাপ (optional) কাঁচা […]

উপকরণ :
- বাসমতি চাল – ২ কাপ
- চিংড়ি (মাঝারি)-১০/১২ টি
- পেঁয়াজ (কিউব করে কাটা )- ১/২ কাপ
- ডিম -৩টি (ফেটানো)
- আদা বাটা – ২ চা চামচ
- রসুন বাটা -২ চা চামচ
- গাজর (কিউব করে কাটা)-১/২ কাপ (optional)
- বরবটি (ছোট করে কাটা )-১/২ কাপ (optional)
- ফুলকপি (কিউব করে কাটা)-১/২ কাপ(optional)
- মটরশুটি -১/২ কাপ (optional)
- সুইট কর্ণ -১/২ কাপ (optional)
- কাঁচা মরিচ – ২/৩ টি
- টেস্টিং সল্ট -১/২ চা চামচ
- লবন – ২ চা চামচ বা আপনার স্বাদ মত
- সয়া সস – ঢেড় টেবিল চামচ
- তেল – ১/৪ কাপ
পদ্ধতি :
- একটি প্যানে ৩ কাপ পানি সিদ্ধ কারে করে তাতে সব সবজি ও এক চিমটি লবন দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে ৫-৬ কাপ পানিতে সিদ্ধ করে নিন। সিদ্ধ করা ভাতের পানি ফেলে দিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে পানি ভাল করে ঝরিয়ে নিন।
- প্যান এ ১ টেবিল চামচ তেল গরম করে ফেটানো ডিম দিয়ে ডিমের ঝুরি তৈরী করে তুলে রাখুন।
- এবার বাকি তেল মাঝারি আঁচে গরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে নাড়তে থাকুন পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত।তারপর তাতে আদা বাটা , রসুন বাটা ও চিংড়ি দিয়ে ২ মিনিট নাড়ুন। তারপর সব সবজি , কাঁচা মরিচ ,লবন,টেস্টিং সল্ট , সয়া সস দিয়ে প্রায় ২ মিনিট এর মত নাড়ুন।
- এরপর ভাত ও ডিমের ঝুরি দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিন।
- প্যান ঢেকে দিয়ে ১৫/২০ মিনিট অল্প আঁচে রাখুন। পুনরায় নেড়ে চুলা থেকে নামিয়ে উপভোগ করুন সুস্বাদু ফ্রাইড রাইস।
এ বিভাগের আরও খবর
মহিলা অঙ্গন ও রান্নাবান্না
মহিলা অঙ্গন ও রান্নাবান্না
মহিলা অঙ্গন ও রান্নাবান্না