সিডনিতে এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ “কুয়েট”র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হল। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বাংলাদেশের একটি অন্যতম সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত। পূর্বে এর নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি,খুলনা। প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পুনর্মিলনী গত ৮ই জুলাই শনিবার […]
সিডনিতে এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ “কুয়েট”র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হল।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) বাংলাদেশের একটি অন্যতম সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের খুলনা জেলায় অবস্থিত। পূর্বে এর নাম ছিল বাংলাদেশ ইন্সটিটিউট অফ টেকনোলজি,খুলনা।
প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর পুনর্মিলনী গত ৮ই জুলাই শনিবার সন্ধ্যা ৬টায় সিডনির ল্যাকেম্বা সিনিয়র সিটিজেন সেন্টারে প্রথম বারের মত অনুষ্ঠিত হল। আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন সকল শিক্ষার্থীরা নিবন্ধন করেছে সিডনিতে। এই আয়োজনের ফলে পুরোনো শিক্ষার্থীদের মধ্যে একটি সুন্দর সন্পর্ক তৈরি হবে।
প্রথমেই পবিত্র কোরআন তেলোয়াৎ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তারপর স্বাগত বত্তব্য রাখেন ড. রফিকুল ইসলাম ও সংগঠন কার্যক্রম আলোচনা করেন জাহিদুল হক এবং স্মৃতিচারণ করেন আলীম আল রাজী ও মহিউদ্দীন, ড. জামান। কবিতা আবৃতি করেন রাজিউজ্জামান ও হাবিবুর রহমান। সংগীত পরিবেশনায় ছিলেন ইমন,সুজন ও সাঈদ। নৈশভোজের পর সবাইকে ধন্যবাদ জানিয়ে সোহেল ইকবাল অনুষ্ঠানের সমাপ্তি টানেন। মূলত গান, নাচ, কৌতুক দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো ছিল।