Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বিজ্ঞান ও প্রযুক্তি
১:২২ এএম, ৭ ডিসেম্বর ২০১৯

ফেসবুকের জনকের জীবনী

বিশ্বের সর্ব কনিষ্ঠ বিলিওনিয়র হলো মার্ক জাকারবার্গ। তিনি একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম হল মার্ক এলিয়েট জাকারবার্গ।মার্ক জাকারবার্গ হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েব সাইট ফেসবুক প্রতিষ্ঠাতা। ফেসবুক প্রতিষ্ঠাতার মাধ্যমেই তিনি পরিচিতি লাভ করে সাফল্য অর্জন করে। মার্ক জাকারবার্গ ১৯৮৪ সালে মে ১৪ তারিখে হোয়াউট প্লাইন, নিউইয়র্ক জন্ম গ্রহণ করেন। নিউইয়র্কের […]

ফেসবুকের জনকের জীবনী
২ মিনিটে পড়ুন |

বিশ্বের সর্ব কনিষ্ঠ বিলিওনিয়র হলো মার্ক জাকারবার্গ। তিনি একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার। তার পুরো নাম হল মার্ক এলিয়েট জাকারবার্গ।মার্ক জাকারবার্গ হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েব সাইট ফেসবুক প্রতিষ্ঠাতা। ফেসবুক প্রতিষ্ঠাতার মাধ্যমেই তিনি পরিচিতি লাভ করে সাফল্য অর্জন করে।

মার্ক জাকারবার্গ ১৯৮৪ সালে মে ১৪ তারিখে হোয়াউট প্লাইন, নিউইয়র্ক জন্ম গ্রহণ করেন। নিউইয়র্কের হোয়াইট প্লেইন এলাকাতে মনোচিকিৎসক ক্যারেন ও দন্তচিকিত্‍সক জাকারবার্গের ঘরে জন্ম নেন মার্ক জাকারবার্গ।

তার পিতার নাম এডওয়ার্ড জাকারবার্গ একজন ডেন্টিস্ট এবং মাতার নাম কারেন জাকারবার্গ একজন সাইকোলজিস্ট। মার্ক জাকারবার্গের তিন বোন রয়েছে র‍্যান্ডি, ডোনা এবং এরিএল।তিনি একজন ডব্বস ফেরি নিউইয়র্ক, ইউ এস থাকেন।

আর্ডসেলি হাই স্কুলে জাকারবার্গ গ্রিক এবং ল্যাটিন ভাষায় পারদর্শী হয়ে ওঠেন। তিনি ফিলিপস এক্সটার একাডেমীতে স্থানান্তরিত হন। সেখান থেকে তিনি বিজ্ঞান এবং ক্লাসিক্যাল শিক্ষায় পুরস্কৃত হন। তিনি অসিক্রীড়া তারকা ছিলেন এবং অসিক্রীড়া দলের অধিনায়ক ছিলেন।

কলেজে তিনি মহাকাব্যিক কবিতার লাইন থেকে আবৃত্তি করার জন্য পরিচিত ছিলেন জাকারবার্গ একজন ইহুদী হিসেবে বেড়ে উঠেছিলেন। কিন্তু বর্তমানে তিনি নিজেকে একজন নাস্তিক হিসেবেই বর্ণনা করেন। তার দাম্পত্য জীবনের সঙ্গী হলেন প্রিসিলা চ্যান। ২০১২ সালে মে ১৯ তারিখে তাদের বিয়ে হয় যেদিন ফেসবুক স্টক মার্কেট লঞ্চ হয়।তাদের দুই মেয়ে সন্তান রয়েছে মেক্সিমা ও আগস্ট।

২০০৪ সালে মার্ক জাকারবার্গ এবং তার বন্ধুরা মিলে একটি ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হিসাবে ফেসবুক প্রতিষ্ঠা করে। তিনি ফেসবুক এর প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলেন এবং মাত্র ২৬ বছর বয়সে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। জাকারবার্গ টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে বছরের সেরা ব্যক্তিত্বরূপে নির্বাচিত হয়েছে।

২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিন এ ১০০ জন প্রভাবশালী ও অর্থবিত্ত সম্পন্ন ব্যাক্তিদের মধ্যে মার্ক জাকারবার্গ বর্ষসেরা ব্যাক্তিত্ব পুরষ্কার পান।

২০১৬ সালে বিশ্বের ৫ ধনী ব্যাক্তিদের মধ্যে মার্ক ছিলেন ৫ম স্থানীয়। ২০১৬ সালে পর্বস লিস্ট অফ দা ওয়াল্ডস মোস্ট পাওয়ারফুল পিপল এর ১০ পার্থীদের মধ্যে তিনি ছিলেন। তার এই ফেসবুক প্রচুর জনপ্রিয়তা পেয়েই চলছে। তিনি সর্বকনিষ্ঠ বিলিওনিয়র বলা হয়। বর্তমানে মার্ক জাকারবার্গ এর মোট সম্পত্তি ইউ এস ৭৩.৬ বিলিয়ন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

শাওমির অবিশ্বাস্য উত্থান
৬ বছর আগে
বিজ্ঞান ও প্রযুক্তি
ডিজিটাল সামিট ২০১৯ অনুষ্ঠিত হলো
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com