Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৯:২৯ এএম, ৭ মার্চ ২০১৫

অনলাইন সংবাদমাধ্যম নীতিমালা প্রণয়ণের উদ্যোগ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদকে জানিয়েছেন, শিগগিরই অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরি করা হবে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ফেনীর আলোচিত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বর্তমানে অনলাইন সংবাদপত্রের কোনো নীতিমালা নেই। তবে অনলাইনভিত্তিক সংবাদপত্রসমূহকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার জন্য […]

অনলাইন সংবাদমাধ্যম নীতিমালা প্রণয়ণের উদ্যোগ
১ মিনিটে পড়ুন |

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদকে জানিয়েছেন, শিগগিরই অনলাইনভিত্তিক সংবাদমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরি করা হবে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ফেনীর আলোচিত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, বর্তমানে অনলাইন সংবাদপত্রের কোনো নীতিমালা নেই। তবে অনলাইনভিত্তিক সংবাদপত্রসমূহকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার জন্য তথ্য মন্ত্রণালয় হতে ‘অনলাইন গণমাধ্যম শীর্ষক নীতিমালা’ প্রণয়ণের উদ্যোগ নেয়া হয়েছে।

এজন্য প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রাক্তন সভাপতি মোস্তফা জব্বারকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কমিটি কাজ শুরু করেছে। অচিরেই নীতিমালা চূড়ান্ত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com