অভিনেত্রী রানী সরকার শনিবার ভোর ৪টায় রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রানী সরকার সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম। রানী সরকারের অভিনয় জীবন শুরু করেন ১৯৫৮ সালে বঙ্গের বর্গী মঞ্চনাটকের মাধ্যমে। এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয় করেন। […]
অভিনেত্রী রানী সরকার শনিবার ভোর ৪টায় রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রানী সরকার সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোসাম্মৎ আমিরুন নেসা খানম।
রানী সরকারের অভিনয় জীবন শুরু করেন ১৯৫৮ সালে বঙ্গের বর্গী মঞ্চনাটকের মাধ্যমে। এরপর ১৯৬২ সালে বিখ্যাত চলচ্চিত্রকার এহতেশামুর রহমান পরিচালিত উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয় করেন। সেই ছায়াছবির পর থেকে তার পিতৃপ্রদত্ত নাম মেরীর বদলে নতুন নাম হয় রানী সরকার। ‘চান্দা’ চলচ্চিত্রের সাফল্যের পর উর্দু ছায়াছবি ‘তালাশ’ ও বাংলা ছায়াছবি ‘নতুন সুর’ এ কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন। এই ছায়াছবি দুটিও বেশ জনপ্রিয় হয়। অভিনেত্রী রানী সরকার প্রায় এক হাজার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ২০ লাখ টাকা অর্থ সহায়তা দেন। সেখান থেকে প্রতিমাসে ২০ হাজার টাকা করে পেতেন তিনি। ওই বছরই বাংলা চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ সরকার তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কারেও ভূষিত করে।