প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ শিল্পী রানু দাশকে দশ লক্ষ টাকা অনুদান দিলেন। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ রানু দাস উপস্থিত হলে তাকে দশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে কিডনী জটিলতায় ভুগছিলেন তিনি। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে রানু দাশ তাঁর বাসায় পড়ে ছিলেন। এই খবর পেয়ে টিভি নাট্য পরিচালক জিএম সৈকত […]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ শিল্পী রানু দাশকে দশ লক্ষ টাকা অনুদান দিলেন। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অসুস্থ রানু দাস উপস্থিত হলে তাকে দশ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে কিডনী জটিলতায় ভুগছিলেন তিনি। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে রানু দাশ তাঁর বাসায় পড়ে ছিলেন। এই খবর পেয়ে টিভি নাট্য পরিচালক জিএম সৈকত রানু দাশের পাশে গিয়ে দাঁড়ান এবং তাঁর নিজস্ব কার্যালয় প্রকৃতি টেলিমিডিয়ায় সংবাদ সম্মেলন করেন। জি.এম সৈকত রানু দাশ এর আবেদনপত্র নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেন। রানু দাশ বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।