ইয়েমেন থেকে আরো ১৩৬ বাংলাদেশি উদ্ধার গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনের হোদেইদা থেকে আরো ১৩৬ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এর মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার তাদের উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে নেয়া হয়েছে। সেখানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস […]
ইয়েমেন থেকে আরো ১৩৬ বাংলাদেশি উদ্ধার
গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনের হোদেইদা থেকে আরো ১৩৬ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এর মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার তাদের উদ্ধার করে আফ্রিকার দেশ জিবুতিতে নেয়া হয়েছে। সেখানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি দূতাবাস তাদের গ্রহণ করেছেন। উদ্ধার করা বাংলাদেশিদের জন্য খাদ্য, আশ্রয় ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা করছে। মন্ত্রণালয়ের তত্ত্বাবধানেই আগামী ২০ এপ্রিল বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইটে তাদের দেশে আনা হবে।