Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি সংবাদ
৩:৪৪ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০

একুশের বইমেলায় সালমা ডলির গল্পগ্রন্থ ‘জল জোছনায় বসবাস’

লেখক অনুভূতি ব্যক্ত করে বলেন, সত্যি আমি গর্বিত ও সকলের কাছে কৃতজ্ঞ। আমার বই “জল জোছনায় বসবাস”এর গল্পগুলি আশা করি সকলের ভালো লাগবে। গল্পগ্রন্থটি বিক্রি হচ্ছে বেশ ভালো। শীতের এই সময়টায় খুব জলদি দুপুর গড়িয়ে যায় নাতিদীর্ঘ বিকেলের কাছে, সূর্যের উষ্ণতা হারমানে হৈমন্তি বিকেলে এসে। শুরু হয় ঠাণ্ডায় যাপন। বিকেলটা ফুড়ুৎ করে দৌড়ে পালায় সন্ধ্যের […]

একুশের বইমেলায় সালমা ডলির গল্পগ্রন্থ ‘জল জোছনায় বসবাস’
১ মিনিটে পড়ুন |

লেখক অনুভূতি ব্যক্ত করে বলেন, সত্যি আমি গর্বিত ও সকলের কাছে কৃতজ্ঞ। আমার বই “জল জোছনায় বসবাস”এর গল্পগুলি আশা করি সকলের ভালো লাগবে। গল্পগ্রন্থটি বিক্রি হচ্ছে বেশ ভালো।

শীতের এই সময়টায় খুব জলদি দুপুর গড়িয়ে যায় নাতিদীর্ঘ বিকেলের কাছে, সূর্যের উষ্ণতা হারমানে হৈমন্তি বিকেলে এসে। শুরু হয় ঠাণ্ডায় যাপন। বিকেলটা ফুড়ুৎ করে দৌড়ে পালায় সন্ধ্যের কাছে। এরপর ক্লান্তিকর দিঘল রজনী। স্বপ্ন দেখা শেষ,ঘুমও শেষ। তবু ভোরের আলোর দেখা নেই। চারিদিকে স্নিগ্ধ বিকেলের কোমল আলো।

এতক্ষণে শীত শীত একটা সুই আমার গায়ে এসে বিধতে লাগলো।পাশে রাখা কাশ্মীরী শালটা গায়ে জড়িয়ে বেশ আয়েশ করে বসলাম,গাড়ির জানালা দিয়ে দেখলাম আকাশ আর মাটিতে সেতুবন্ধন তৈরী করেছে দিগন্ত জোড়া চন্দ্রনাথ পাহাড়।কোথাও কোথাও জলের প্রস্রবন তাতে নাইয়ে উঠছে প্রকৃতি। কি সুন্দর চোখ ধাঁধাঁনো সবুজ পাহাড় জুড়ে!

আকাশের নীল আর পাহাড়ের সবুজ মিলেমিশে হয়েছে সবুজনীলিমা।আমার ইচ্ছে করছে সবুজ পাহাড়ের চূড়ায় উঠে নীল আকাশটাকে ছুঁয়ে দিতে। মেয়েটি যাচ্ছে প্রবাল দ্বীপে তার বন্ধুদের সাথে শেষ পর্যন্ত সে যেতে পারলো কিনা তা জানতে হলে আপনাকে পড়তে হবে “জল জোছনায় বসবাস” বইটি।

লেখকঃ সালমা ডলি
গল্পগ্রন্থঃ জল জোছনায় বসবাস
প্রকাশনীঃ উচ্ছ্বাস প্রকাশনী
প্রকাশকঃ আহমেদ মুনির
প্রচ্ছদঃ ধ্রুব এষ
পৃষ্ঠাঃ ৯৬
মূল্যঃ ২০০ টাকা
স্টল নংঃ ২৪২

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে শতশিখায় উজ্জ্বল ঢাবি
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com