নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ির(দশপাইপ) উত্তর বিল এলাকায় জমি অধিগ্রহণ করে বর্জ্যরে ডাম্পিং স্থান করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। জালকুড়ি পরিবেশ ও কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে রোববার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। জালকুড়ি পরিবেশ ও কৃষি জমি রক্ষা কমিটির আহ্বায়ক বদিউজ্জামান বদুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত […]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের জালকুড়ির(দশপাইপ) উত্তর বিল এলাকায় জমি অধিগ্রহণ করে বর্জ্যরে ডাম্পিং স্থান করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। জালকুড়ি পরিবেশ ও কৃষি জমি রক্ষা কমিটির ব্যানারে রোববার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী।
জালকুড়ি পরিবেশ ও কৃষি জমি রক্ষা কমিটির আহ্বায়ক বদিউজ্জামান বদুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রেহেনা পারভিন,ইসরাফিল প্রধান, ইয়াছিন মিয়া, আমিনুল হক রাজু, গিয়াসউদ্দিন সর্দার,আনোয়ার মাষ্টার, সিরাজুল ইসলাম, শের আলী, মুজিবুর রহমান প্রধান, সুরুজ্জামান, ফারুক হোসেন, সানু, বীর মুক্তিযোদ্ধা বারেক সর্দার, আলহাজ্ব নুর হোসেন, রফিক, মিলন, কাইয়ুম, আনোয়ার আলী মাতবর,রাসেল শেখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আমজাদ হোসেনসহ শত শত এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন, এনসিসির ডাস্পিং সেন্টারের কারণে ৯ নং ওয়ার্ড এলাকার পরিবেশ বিনষ্ট হচ্ছে। নারী, শিশু, বৃদ্ধাসহ এলাকার পশুপাখি রোগাক্রান্ত হয়ে পড়ছে। বসবাসের অযোগ্য হয়ে উঠছে এ এলাকা। আর দশপাইপ উত্তর বিলে কৃষিজ জমি অধিগ্রহণে নাসিকের প্রচেষ্টা চলছে। তাই আমরা সকল এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছি। যে কোন কিছুর বিনিময়ে হোক ৯নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ডাম্পিং সেন্টার ও জালকুড়ি দশ পাই উত্তর বিলের জমি অধিগ্রহণ আমরা প্রতিহত করবই।