Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি সংবাদ
৯:৩২ পিএম, ১৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গর্ভধারিণী মাকে ফেলে গেল সন্তান

‘করোনাভাইরাসে আক্রান্ত- এমন সন্দেহে থেকেই সম্ভবত অসহায় এক মাকে ফেলে রেখে গেছেন তার সন্তানেরা। আমরা আতংকে আছি। আপনারা দ্রুত এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।’ এলাকাবাসীর কাছ থেকে এমন ফোন পেয়েই ছুটে গেলেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। ১৮ এপ্রিল সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়িতে ৬৫‌ ঊর্ধ্ব অজ্ঞাত ওই নারীকেই নিয়ে তখন […]

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে গর্ভধারিণী মাকে ফেলে গেল সন্তান
২ মিনিটে পড়ুন |

‘করোনাভাইরাসে আক্রান্ত- এমন সন্দেহে থেকেই সম্ভবত অসহায় এক মাকে ফেলে রেখে গেছেন তার সন্তানেরা। আমরা আতংকে আছি। আপনারা দ্রুত এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।’

এলাকাবাসীর কাছ থেকে এমন ফোন পেয়েই ছুটে গেলেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। ১৮ এপ্রিল সাভারের হেমায়েতপুরে জয়নাবাড়িতে ৬৫‌ ঊর্ধ্ব অজ্ঞাত ওই নারীকেই নিয়ে তখন শোরগোল গোটা এলাকায়। কেউ কাছে ভিড়ছেন না।

এমন পরিস্থিতিতে মমতা নিয়ে ওই নারীর কাছে গেলেন ম্যাজিস্ট্রেট। তাকে ‘মা’ সম্মোধন করে ব্যক্তিগতভাবে তার সকল দায়িত্ব নিলেন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। এরপর থেকেই ওই নারী অসংখ্য সন্তানের মা হয়ে গেছেন।

বর্তমানে বৃদ্ধার ঠিকানা সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। জানা গেছে রোববার (১৯ এপ্রিল) করোনা শনাক্তে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ)-এ। তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি।

এদিকে কোনো প্রশ্নেরই উত্তর দিচ্ছেন না ওই বৃদ্ধা। ধারণা করা হচ্ছে সন্তানদেরকে সমাজের কাছে অপদস্থ করতে চাইছেন না বলেই চুপ করে আছেন।
সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, ‘সকলের সন্দেহ, সম্ভবত করোনা আক্রান্ত ভেবে সন্তানরা তাকে ফেলে চলে গেছেন। যাইহোক এখন উনি আমার মা।

ব্যক্তিগতভাবে উনার সকল দায়-দায়িত্ব এখন থেকে আমার। আজ উনার শরীরের নমুনা পরীক্ষার পর যদি করোনা পজিটিভ আসে তবে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে। ইতিমধ্যেই তার পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাহফুজ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু জানান, হাসপাতালে এখন সকলের কাছে এই নারীর পরিচয় তিনি ‘ম্যাজিস্ট্রেটের মা’। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এদিকে সহকর্মী আক্রান্ত হওয়ায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা জানান, ‘তিনি আমার ও মা। এই মায়ের সকল দায়িত্ব এখন আমাদের। ভাবতেই কষ্ট হচ্ছে কেমন সন্তান! সন্তান নামের কলঙ্ক। আগামীকাল আমরা উনার পরীক্ষা করাবো। মায়ের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করবো।’

সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, তার মমতা সুলভ আন্তরিক প্রচেষ্টাতেই আজ আমরা এক মাকে সেবা করার সুযোগ পেয়েছি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে শতশিখায় উজ্জ্বল ঢাবি
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com