Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৬:২৯ এএম, ১৭ জুলাই ২০২০

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ভাই

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই। শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল। মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি […]

করোনায় মারা গেলেন রাষ্ট্রপতির ভাই
১ মিনিটে পড়ুন |

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও সহকারী একান্ত সচিব মুক্তিযোদ্ধা আবদুল হাই।

শুক্রবার (১৭ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আবদুল হাইয়ের ভাগ্নে আবুল খায়ের উজ্জ্বল।

মুক্তিযোদ্ধা আবদুল হাই কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি পরিবার-পরিজন নিয়ে ঢাকায় বসবাস করছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে গত ২ জুলাই নমুনা পরীক্ষা করা হয়।

এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। গত ৫ জুলাই তাকে ঢাকা সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়। আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবদুল হাইয়ের ছেলে ব্যবসায়ী সাইফ মো. ফারাবিও কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তিনি সুস্থ হয়ে উঠেছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com