মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি গতকাল বুধবার জেনেভায় এক প্রেস ব্রিফিং এ আহ্বান জানান। এর আগে গত সোমবার একই ধরনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া কামারুজ্জামানের রিভিউ […]
মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।
হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি গতকাল বুধবার জেনেভায় এক প্রেস ব্রিফিং এ আহ্বান জানান। এর আগে গত সোমবার একই ধরনের আহ্বান জানায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই খারিজ আদেশের কপি গতকাল কারাগারে পৌঁছেছে। কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানকে রায় পড়ে শুনিয়েছে। প্রাণভিক্ষার আবেদন করবেন কি না, এ ব্যাপারে আজ বৃহস্পতিবার কারাগারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন তিনি।