Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৯:১২ এএম, ২৫ এপ্রিল ২০১৫

খালেদার নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণামূলক কার্যকলাপ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকাল সোয়া ১১টা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি খালেদা জিয়ার দলীয় কার্যালয় নয়াপল্টনে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘খালেদা […]

খালেদার নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা
১ মিনিটে পড়ুন |

খালেদার নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণামূলক কার্যকলাপ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা।

শনিবার সকাল সোয়া ১১টা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ সাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি খালেদা জিয়ার দলীয় কার্যালয় নয়াপল্টনে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘খালেদা জিয়া তার দলীয় সমর্থিত প্রার্থীদের পক্ষে গাড়িবহর নিয়ে প্রচারণা চালানোর কারণে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। সেই সঙ্গে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হচ্ছে। গত ১৮ এপ্রিল থেকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারিত সংবাদের মাধ্যমে বিষয়ে এসব জানা যায়। প্রতিনিয়ত প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় সে সমস্ত সংবাদ প্রচারিত হচ্ছে, তা পর্যালোচনা করলে দেখা যায়, সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালা-২০১০ এর সুস্পষ্ট লঙ্ঘন।’

আচরণবিধির ৬ ধারার প্রচারণা সংক্রান্ত বাধা-নিষেধ, সভা, সমিতি, অনুষ্ঠানে বিধি-নিষেধ, মিছিল বা শোডাউনে বাধা-নিষেধ, উস্কানিমূলক বক্তব্য ও অনভিপ্রেত গোলযোগ সৃষ্টির বাধা-নিষেধের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com