গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দূর্গম চরাঞ্চলে বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজে আইনশৃখংলা বাহিনীর তল্লাশি চালিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত তল্লাশি চালানো হয়। এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। সময় যতই বাড়ছে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে তাদের। ১০ মার্চ মঙ্গলবার রাত দশটার দিকে উত্তরার একটি বাসা […]
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের দূর্গম চরাঞ্চলে বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজে আইনশৃখংলা বাহিনীর তল্লাশি চালিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত তল্লাশি চালানো হয়। এ ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। সময় যতই বাড়ছে ততই উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে তাদের।
১০ মার্চ মঙ্গলবার রাত দশটার দিকে উত্তরার একটি বাসা থেকে সালাউদ্দিনকে আইনশৃঙ্খলাবাহিনী তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এমন অভিযোগই করেছেন বিএনপি এবং তার পরিবার থেকে। আইনশৃঙ্খলা বাহিনী এ অভিযোগ অস্বীকার করেছে।
সাবেক নির্বাচিত এই সাংসদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে আদালতে হাজির করে বিচার করুন।”
কিন্তু খোঁজ মেলেনি সালাউদ্দিনের। রাত ১১ টায় ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, রাত ৮টার দিকে ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমানসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা তাকে ফোন করে জানান খাটিয়ামারির চরে বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের লাশ পড়ে আছে, এমন একটি গুঞ্জন উঠেছে। এ খবর পেয়ে তার পরিষদের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ নিয়ে ইউনিয়নের সীমানায় ব্রহ্মপুত্র নদের সাড়ে সাত কিলোমিটার চরাঞ্চল ও নদের কিনারায় তল্লাশি চালান তিনি। কিন্তু কোন লাশের সন্ধান এ সময় পাননি তারা।
ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, ব্রক্ষপুত্র নদের চরের মধ্যে একটি লাশ পড়ে আছে। লাশটি নিখোঁজ বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের। এমন গুঞ্জনের ভিত্তিতে পুলিশের একটি দল ফুলছড়ির তিস্তামুখ ঘাট থেকে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরের মধ্যে তল্লাশি করেও এখন (রাত ১১টা) পর্যন্ত কোন লাশের সন্ধান পাওয়া যায়নি।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, ব্রহ্মপুত্র নদের দূর্গম চরাঞ্চলে বিএনপির যুগ্ন মহাসচিব সালাউদ্দিন আহমেদের লাশ পাওয়া গেছে এমন গুঞ্জনের ভিত্তিতে তার নেতৃত্বে গাইবান্ধা থেকে পুলিশের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর খাটিয়ামারির চরে গিয়ে তল্লাশি করে। কিন্তু এরকম কোন লাশ না পাওয়া গেলে পরবর্তীতে পার্শ্ববর্তী একই উপজেলার ফুলছড়ি ইউনিয়নের বেলুয়াবাড়ি, খঞ্চপাড়া, বাগবাড়ি, তালতলার চরসহ বিভিন্ন চরে তল্লাশি অভিযান অব্যহত রাখেন। অবশেষে রাত ১২টায় তল্লাসি অভিযান শেষ হয় সালাউদ্দিনের কোন খোঁজ না পেয়ে।