Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৭:৪২ পিএম, ১২ এপ্রিল ২০১৪

জাতীয় গ্রিডে যুক্ত হলো সেমুতাং গ্যাসফিল্ডের নতুন কূপের গ্যাস

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাস ফিল্ডের ৬নং কূপের গ্যাস গতকাল জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। রাশিয়ান কোম্পানী গেজপ্রর্ম এর সহযোগী প্রতিষ্ঠান কেএন খনন কাজ শেষে বাপেক্সকে তা বুঝিয়ে দিয়েছে। তবে গ্যাসের প্রেসার (গতি) শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে বাপেক্স। ফলে কী পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে তা জানাতে পারেননি সংশ্লিষ্টরা। মানিকছড়ি উপজেলা […]

জাতীয় গ্রিডে যুক্ত হলো সেমুতাং গ্যাসফিল্ডের নতুন কূপের গ্যাস
২ মিনিটে পড়ুন |

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাস ফিল্ডের ৬নং কূপের গ্যাস গতকাল জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। রাশিয়ান কোম্পানী গেজপ্রর্ম এর সহযোগী প্রতিষ্ঠান কেএন খনন কাজ শেষে বাপেক্সকে তা বুঝিয়ে দিয়েছে। তবে গ্যাসের প্রেসার (গতি) শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে বাপেক্স। ফলে কী পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে তা জানাতে পারেননি সংশ্লিষ্টরা।
মানিকছড়ি উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কালাপানি এলাকায় সেমুতাং গ্যাস ক্ষেত্রটির অবস্থান। গ্যাস ফিল্ডের ৫নং কূপ থেকে ২০১১ সালের ডিসেম্বরে প্রথম গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত হয়। শুরুতে গ্যাসের গতি ১৫’শ-১৭’শ ঘনফুট থাকলেও পরবর্তীতে তা নিম্নপর্যায়ে চলে আসে। এতে চিন্তিত হয়ে পড়ে বাপেক্স। পরে বাপেক্স পুরাতন (দেবে যাওয়া) ১নং কূপের পাশে দু’পাহাড়ের মধ্যখানে সম্প্রতি ৬নং কূপ খনন শুরু করে রাশিয়ান কোম্পানী গেজপ্রম’র সহযোগি প্রতিষ্ঠান (বাংলাদেশী) ড. হাসান মাহমুদ চৌধুরীর পরিচালনাধীন কেএন। গত ১৯- শে জানুয়ারী থেকে খনন কাজ পুরোদমে শুরু করে গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়। এরপর ৫ নং (চলমান) কূপ থেকে ৬নং পর্যন্ত পাইপ লাইন সম্প্রসারণ শেষে গত ১২ মার্চ অগ্নি প্রজ্জলনের মাধ্যমে তা পরীক্ষার চেষ্টা করা হলে তাতে সফলতা আসেনি। ফলে গত এক মাস ধরে আবার কূপে কাজ চলতে থাকে। গত শুক্রবার রাত সাড়ে নয়টায় এ কূপের গ্যাস জাতীয় গ্রিডে সংযোগ দেয়া হয়। কিন্তু গতকাল দুপুর ১টা পর্যন্ত একাধিকবার গ্যাসের প্রেসার নিম্নপর্যায়ে অবস্থান করায় বাপেক্সের প্রকৌশলীরা তা পরীক্ষা-নিরিক্ষা করতে ব্যস্ত ছিল।
এসব খবরের সত্যতা জানতে গ্যাসফিল্ডের ইনচার্জ মো. মাহাবুবুর রহমানের মুঠোফোনে কল করা হলে করলে তিনি সংযোগের সত্যতা নিশ্চিত করলেও কী পরিমাণ গ্যাস গ্রিডে যাচ্ছে তা জানাতে পারেননি তিনি। তবে অসমর্থিত একটি সূত্রে জানা গেছে, এ কূপে গ্যাসের প্রেসার খুবই কম। ফলে বাপেক্স কর্তৃপক্ষ পরিমাণের বিষয়টি এ মূহুর্তে প্রকাশ করতে চাইছেন না।
কেএন ফার্মের প্রতিনিধি প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন জানান, অত্যন্ত সফলতার সহিত নির্ধারিত সময়ে খনন কাজ শেষ করে গত ১১-ই মার্চ রাতে এ কূপটি বাপেক্সকে বুঝিয়ে দিয়েছি। ফলে এ গ্যাস ৫নং কূপের সংযোগে মিলিত হয়ে সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হলো। এদিকে নতুন কূপের সর্বশেষ অবস্থা সরজমিনে দেখতে গতকাল দুপুরে বাপেক্সের এমডি এমএ বাকী ফিল্ডে আসেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com