বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির প্রতিবাদে আজ (সোমবার) সকাল ৬টা থেকে সকাল-সন্ধা হরতাল পালন শুরু করেছে দলটি। রোববার রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার ১০ মিনিটের মাথায় দলটির পক্ষ থেকে আজকের এ হরতাল আহ্বান করা হয়। দলীয় এক বিবৃতির মাধ্যমে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি […]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির প্রতিবাদে আজ (সোমবার) সকাল ৬টা থেকে সকাল-সন্ধা হরতাল পালন শুরু করেছে দলটি। রোববার রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ার ১০ মিনিটের মাথায় দলটির পক্ষ থেকে আজকের এ হরতাল আহ্বান করা হয়। দলীয় এক বিবৃতির মাধ্যমে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, আজকের (সোমবার) হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি। অপরদিকে আজকের এ হরতাল প্রতিহতের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, হরতালকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি রাজধানীতে বিজিবিও টহল দেবে।