বিজয় দিবসকে সামনে রেখে আগামী ৭ই ডিসেম্বর শনিবার বিজয় মেলার আয়োজন করেছে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া। এ মেলার উদ্দেশ্যে গতকাল ১১ই অক্টোবর শনিবার রাতে সিডনির ল্যাকান্বার গ্রামীন রেষ্টুরেন্টে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা ড: হুমায়ের চৌধুরী রানা, সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক জাকির […]
বিজয় দিবসকে সামনে রেখে আগামী ৭ই ডিসেম্বর শনিবার বিজয় মেলার আয়োজন করেছে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া। এ মেলার উদ্দেশ্যে গতকাল ১১ই অক্টোবর শনিবার রাতে সিডনির ল্যাকান্বার গ্রামীন রেষ্টুরেন্টে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার প্রধান উপদেষ্টা ড: হুমায়ের চৌধুরী রানা, সভাপতি আরিফুল হক, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক জাকির আলম লেলিন, সহ সাধারণ সম্পাদক মো: ফরিদ মিয়া, ট্রেজারার মঞ্জুরুল হক আসমা, সদস্য হায়দার আলী ও সদস্য মিজানুর রহমান।

বিজয় মেলার অনুষ্ঠানে গান গাইবেন সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন। তিনি বাংলা চলচিত্রে অসংখ্য গান গেয়েছেন এবং ১৩০০ প্লেব্যাক গানের উপর কাজ করেছেন। তার জনপ্রিয় প্লেব্যাক গানের মধ্যে একটি গান হলো ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’। এছাড়াও ক্লোজআপ ওয়ান ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’র সঙ্গীত শিল্পী মাহাদি গান পরিবেশন করবেন।
আয়োজকরা জানান, বিজয় মেলার অনুষ্ঠান মালায় থাকবে ব্যক্তব্য, নাচ, গান, ভিডিও ক্লিপ প্রদর্শন, রাফেল ড্র, কৃতি ছাত্রদের পুরস্কার বিতরন ইত্যাদি। আমন্ত্রিত সবাইকে ধন্যবাদ জানানোর পর ডিনারের পর প্রেস কনফারেন্সের সমাপ্তি হয়।