Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

অর্থ-বাণিজ্য
২:৩০ এএম, ২০ অক্টোবর ২০১৭

প্রবাসীদের ফ্ল্যাট ক্রয় ও নির্মাণে সহজ শর্তে ঋণ প্রদান এবং বৈদেশিক মুদ্রার বিনিময় সুবিধা

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাউজিং অ্যান্ড রেমিট্যান্স ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের ফ্ল্যাট ক্রয় ও নির্মাণের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশ সরকারের অন্যান্য সুবিধাগুলির কথা আলোচনা করেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত […]

নবধারা নিউজ অনলাইন ডেস্ক: সিডনি
১ মিনিটে পড়ুন |

সিডনিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাউজিং অ্যান্ড রেমিট্যান্স ফেস্টিভ্যাল।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের ফ্ল্যাট ক্রয় ও নির্মাণের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশ সরকারের অন্যান্য সুবিধাগুলির কথা আলোচনা করেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী ও ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কাজী ওসমান আলী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সভাপতি ফজলুল হক শফিক এবং আয়োজনের সমন্বয়কারী হিসাবে ছিলেন রহমত উল্লাহ। অনুষ্ঠানে কাউন্সিলরসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিডিও সম্পাদনায়: ড. ফয়জুল আজীম (চন্চল)।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

এটিএমে পিনের বিকল্প ‘আঙুলের ছাপ’
১১ বছর আগে
২০০ টাকায় ২০ লক্ষ টাকা !!! শিলা বেগম আত্মবিশ্বাসী এক নারী।
১২ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com