গত মঙ্গলবার সিংগাপুরের সেন্টোসা আইল্যান্ডের হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানের মাধ্যমে “চিফ মার্কেটিং অফিসার এশিয়া (সিএমও, এশিয়া)” সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে এশিয়ার সেরা পঞ্চাশজন ব্র্যান্ড লিডার স্বীকৃতি পেলেন। গ্লোবাল ব্র্যান্ড ফুটপ্রিন্ট স্টাডি কর্তৃক ফ্রেশ ব্র্যান্ডকে পর পর তিন বছর (২০১৪ থেকে ২০১৬) যাবৎ এই সম্মাননা দেয়া হচ্ছে। বাংলাদেশের সেরা ফুড ব্র্যান্ড […]
গত মঙ্গলবার সিংগাপুরের সেন্টোসা আইল্যান্ডের হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানের মাধ্যমে “চিফ মার্কেটিং অফিসার এশিয়া (সিএমও, এশিয়া)” সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে এশিয়ার সেরা পঞ্চাশজন ব্র্যান্ড লিডার স্বীকৃতি পেলেন।
গ্লোবাল ব্র্যান্ড ফুটপ্রিন্ট স্টাডি কর্তৃক ফ্রেশ ব্র্যান্ডকে পর পর তিন বছর (২০১৪ থেকে ২০১৬) যাবৎ এই সম্মাননা দেয়া হচ্ছে। বাংলাদেশের সেরা ফুড ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছেন কয়েকজন। তারমধ্যে গীতিকার আসিফ ইকবাল,সিইও আর টিভি সৈয়দ আশিকুর রহমান, মনজুরুল (একেএস ষ্টিল), মিহনাজ, চৌধুরী আব্দুল্লাহ, তানভীর, মাহবুবুর (ডিএইচএল) প্রমুখ।
এ প্রসঙ্গে আসিফ ইকবাল বলেন, ‘ফ্রেশ ও মেঘনা গ্রুপের প্রতি আস্থা অটুট রাখার জন্য নেতৃত্ব ও কাজের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি আমাদের মেঘনা গ্রুপের চেয়ারম্যান, পরিচালক, সহকর্মী, সরবরাহকারী ও পরিবেশকসহ সকল স্টেকহোল্ডারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ’ আসিফ ইকবাল বিপণন পেশায় সফলের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিতি লাভ করেছেন। ২৫ বছর যাবৎ বহুজাতিক ও বাংলাদেশি প্রতিষ্ঠানে কর্ম অভিজ্ঞতা এবং ক্রস ফাংশনাল অভিজ্ঞতার কারণ এ দেশে ও বিদেশে নানামাত্রিক সম্মাননা পেয়েছেন। বর্তমানে তিনি মেঘনা গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং) হিসেবে কর্মরত আছেন।