বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বাড়াতে ছয় মহাদেশে বসবাসরত প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। চলতি বছরের অক্টোবরে প্যারিসে এ স্যামিট অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের (সিইএফবি) ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই মেগা-ইভেন্টে বিভিন্ন দেশে নানান পেশায় সফল ও মেধাবী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত গুণীজনরা ছাড়াও […]
বাংলাদেশে প্রবাসী বিনিয়োগ বাড়াতে ছয় মহাদেশে বসবাসরত প্রতিষ্ঠিত বাংলাদেশি ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। চলতি বছরের অক্টোবরে প্যারিসে এ স্যামিট অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের (সিইএফবি) ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এই মেগা-ইভেন্টে বিভিন্ন দেশে নানান পেশায় সফল ও মেধাবী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত গুণীজনরা ছাড়াও হাই প্রোফাইল অতিথি ও ডেলিগেটরা যোগ দেবেন।
প্যারিস সামিটকে সফল করতে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্বদের সমন্বয়ে একটি বিশেষ টিম ইতিমধ্যে ঢাকায় কাজ শুরু করেছেন।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন, বিশ্বব্যাপী হাই প্রোফাইল অতিথিদের শিডিউলের সাথে সমন্বয় করে অক্টোবরের যে কোন দুটি দিন চূড়ান্ত হবে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ছাড়াও বিজিএমইএ, বিকেএমইএ, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটি (বেজা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা), ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম চেম্বার, ট্যুরিজম বোর্ডসহ বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা প্যারিস সামিটে অংশ নেবেন।
প্রসংগত, ২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিইএফবি প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বাধীন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ‘প্রবাসী বিশ্বসম্মেলন’ প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিটের সাফল্যের ধারাবাহিকতায় ইউরোপের প্রাণকেন্দ্র প্যারিসে প্রথমবারের মতো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বার (সিইএফবি)।