Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি এসোসিয়েশন
১:৩৬ এএম, ২৪ অক্টোবর ২০১৭

সিডনির ল্যাকান্বাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন নবধারা নিউজ’র উদ্যোগে

গত ৫ই অক্টোবর সিডনির ল্যাকান্বাকে সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করছে নবধারা নিউজ’র একটি স্বেচ্ছাসেবী দল।বৃহ:বার সকাল ১০:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত এই কার্যক্রম চলে। ল্যাকান্বার বুলুবাড চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবীদের এই মহৎতী উদ্যোগকে কমিউনিটির সকলে স্বাগত জানিয়েছেন। ল্যাকান্বার প্রায় ভিন্ন ভিন্ন পয়েন্টে থেকে স্বেচ্ছাসেবকরা পলিথিন, কাগজ, সিগারেটের টুকরো, […]

সিডনির ল্যাকান্বাতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন নবধারা নিউজ’র উদ্যোগে
নবধারা নিউজ
২ মিনিটে পড়ুন |

গত ৫ই অক্টোবর সিডনির ল্যাকান্বাকে সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করছে নবধারা নিউজ’র একটি স্বেচ্ছাসেবী দল।বৃহ:বার সকাল ১০:০০টা থেকে ১১:৩০টা পর্যন্ত এই কার্যক্রম চলে। ল্যাকান্বার বুলুবাড চত্বরে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্বেচ্ছাসেবীদের এই মহৎতী উদ্যোগকে কমিউনিটির সকলে স্বাগত জানিয়েছেন।

ল্যাকান্বার প্রায় ভিন্ন ভিন্ন পয়েন্টে থেকে স্বেচ্ছাসেবকরা পলিথিন, কাগজ, সিগারেটের টুকরো, বোতল,কেন, কাঠের টুকরো এ ধরনের যেসব ময়লা সাধারণত লোকজন উন্মুক্ত স্থানে ফেলে থাকে, সেগুলো সংগ্রহ করেন এবং আর কখনো উন্মুক্ত স্থানে ময়লা না ফেলার প্রতিজ্ঞা করেন।

আমাদের সিডনি আমাদের অহঙ্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের অঙ্গীকার’ স্লোগান কে সামনে রেখে নবধারা নিউজ, ক্লিন ওয়ে, এনভায়রমেন্ট@ল্যাকান্বা ও ক্যান্টারবারী সিটি কমিউনিটি সেন্টার একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের স্বভাবজাত প্রেরণা। তাই স্বভাব যদি বিকৃত না হয় তাহলে মানুষ নিজেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে এবং চারপাশের পরিবেশ ও লোকজনকেও পরিচ্ছন্ন দেখতে ভালবাসে। আধুনিক বিজ্ঞান পরিষ্কার পরিচ্ছন্নতাকে সর্বাধিক গুরুত্বারোপ করেছে। চারপাশের পরিষ্কার-পরিচ্ছন্নতা নির্ভর করে মনোভাবের ওপর।

স্বেচ্ছাসেবী আবুল কালাম আজাদ খোকন জানান,
পরিষ্কার-পরিচ্ছন্নতার এক সুনিরূপিত কার্যক্রম, যা পুরো সমাজকে অন্তর্ভুক্ত করে আমরা একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারি। এ কার্যক্রমে ছোট্র কিশোর-কিশোরীদের উপস্হিতি পরিলক্ষিত হয়। পরবর্তীতে কমিউনিটির সকলের অংশগ্রহন থাকলে এই কর্মসূচীকে আরো সুন্দর ও সাফল্যমন্ডিত করতে পারি আমরা।

স্বেচ্ছাসেব্করা এলাকার পরিচ্ছন্নতার কাজ করেন এবং একই সঙ্গে এ ব্যাপারে নাগরিকদের মধ্যে সচেতনতাও গড়ে তোলেন। উল্লেখ্য যে, প্রতি বছর মার্চ মাসের প্রথম রবিবার “অস্ট্রেলিয়ান ক্লিন আপ ডে” পালিত হয়। উক্ত দিবসটিতে ‘আসুন আমরা সবাই নিজ নিজ দায়িত্বে উন্মুক্ত স্থানগুলো পরিষ্কার করি।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com