Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি সংবাদ
২:২২ পিএম, ৮ আগস্ট ২০১৭

টাঙ্গাইলে রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত। আজ মঙ্গলবার বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই আদেশ দেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল উপজেলার ভালকুঠিয়া গ্রামে মোহাম্মদ লাল মিয়া সরকারের ছেলে রবিউল ইসলাম রাজনকে (২৪) বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর রাজনের মা […]

টাঙ্গাইলে রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কলেজছাত্র রাজন হত্যা মামলায় ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত। আজ মঙ্গলবার বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই আদেশ দেন।

২০১৪ সালের ১৩ এপ্রিল উপজেলার ভালকুঠিয়া গ্রামে মোহাম্মদ লাল মিয়া সরকারের ছেলে রবিউল ইসলাম রাজনকে (২৪) বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর রাজনের মা শাহিদা বেগম বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে শাহিদা বেগম বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে শতশিখায় উজ্জ্বল ঢাবি
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com