Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১:০২ পিএম, ৩ অক্টোবর ২০১৫

ঢাকায় প্রধানমন্ত্রী : নেতাদের ফুলেল অভ্যর্থনা

অনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে মন্ত্রি পরিষদের সদস্যসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টা […]

ঢাকায় প্রধানমন্ত্রী : নেতাদের ফুলেল অভ্যর্থনা
১ মিনিটে পড়ুন |

timthumb.phpঅনলাইন ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে মন্ত্রি পরিষদের সদস্যসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা ফুলেল অভ্যর্থনা জানান। এ সময় সবার সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বেলা ১১টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে এক ঘণ্টা যাত্রা বিরতির পর বেলা ১টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে দেশে ফিরার পথে, প্রধানমন্ত্রী লন্ডনে একদিনের যাত্রা বিরতি করেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদানের জন্য গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যান।

এদিকে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পাওয়ায় ঢাকায় প্রধানমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা দেয়ার আয়োজন করেছে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে দাঁড়িয়ে দল ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com