Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি সংবাদ
১২:৪৮ পিএম, ২০ মার্চ ২০১৫

নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি : মুজিবুল হক

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, নতুন বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি। তিনি বলেছেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসলে বাংলাদেশের যেকোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের জন্য ট্রেনের টিকিট দেয়া হবে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীতে অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় […]

নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি : মুজিবুল হক
১ মিনিটে পড়ুন |

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, নতুন বিয়ে করলে ট্রেনের টিকিট ফ্রি। তিনি বলেছেন, কমলাপুর রেলওয়ে স্টেশনে নববিবাহিত স্ত্রীকে নিয়ে আসলে বাংলাদেশের যেকোনো জায়গায় বিনামূল্যে ভ্রমণের জন্য ট্রেনের টিকিট দেয়া হবে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীতে অতিশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যেখানে খুশি সেখানে যেতে পারবেন নব বিবাহিত দম্পতিরা। আর পুরানোদের মধ্যেও যদি কেউ এই সুযোগ চান তাহলে তাও দেওয়া যাবে। রেলমন্ত্রী সম্প্রতি ৬৭ বছর বয়সে বিয়ে করেছেন। এ জন্য তাকে উপস্থিত অনেকে ধন্যবাদ জানান, এ ধন্যবাদের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি রসিকতা করে বলেন, ‘নতুন বিয়ে করলে ট্রেনের টিকেট ফ্রি দেওয়া হবে’। রেলমন্ত্রীর বিয়েকে ঘিরে সারা দেশে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। বিভিন্ন সময় এর হাস্যরসাত্মক জবাবও দিয়েছেন তিনি।

গত বছরের ৩১ অক্টোবর রেলমন্ত্রী বিয়ে করেন কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামের হনুফা আক্তারকে। ২৯ বছর বয়সী হনুফা ওই গ্রামের প্রয়াত হাবিবুল্লাহ মুন্সির মেয়ে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে শতশিখায় উজ্জ্বল ঢাবি
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com