অনলাইন ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভোট গ্রহণ স্থগিত হওয়া কেন্দ্র পরিদর্শনে গেলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে স্থগিত হওয়া কেন্দ্র বংশালের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটার্নিং অফিসারের নির্দেশে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে […]
অনলাইন ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ভোট গ্রহণ স্থগিত হওয়া কেন্দ্র পরিদর্শনে গেলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে স্থগিত হওয়া কেন্দ্র বংশালের সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রিজাইডিং অফিসার শওকত আলী জানান, রিটার্নিং অফিসারের নির্দেশে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। তবে স্থগিতের কোনো কারণ তিনি জানাতে পারেননি। জানা গেছে, সকাল ৭টা থেকে ভোটাররা ওই কেন্দ্রের বাইরে লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু তারা ভোট দিতে পারছিলেন না।
এ সময় ভোটাররা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের লোকজন ভোটারদের ওপর চড়াও হয়। এ সময় ব্যালট বাক্স ও কেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গেও তাদের সংঘর্ষ বাধে। ফলে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেন প্রিজাইডিং অফিসার। পরে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সেখানে পরিদর্শনে গেলে তার গাড়ি লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।