আগামী ২রা জুন মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বারাত (শবে বরাত) পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ […]
আগামী ২রা জুন মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল বারাত (শবে বরাত) পালিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতের তাৎপর্যপূর্ণ রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকে।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ১৪৩৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।
ইসলামী জীবন