Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৭:৪৮ এএম, ১ নভেম্বর ২০১৫

প্রকাশককে হত্যা প্রকাশককে হত্যা এবং আরেক প্রকাশকসহ দুই কবি ও ব্লগারকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিসের ভেতরে প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি জঙ্গিদের হামলায় নিহত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দীপনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে নেওয়া অপারেশন থিয়েটারে। সেখানেই তার মৃত্যু নিশ্চিত করেন […]

প্রকাশককে হত্যা  প্রকাশককে হত্যা এবং আরেক প্রকাশকসহ দুই কবি ও ব্লগারকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা
১ মিনিটে পড়ুন |

প্রকাশককে হত্যা
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিসের ভেতরে প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি জঙ্গিদের হামলায় নিহত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে দীপনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে নেওয়া অপারেশন থিয়েটারে। সেখানেই তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক। দীপনকে হত্যা এবং আরেক প্রকাশকসহ দুই কবি ও ব্লগারকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। দুটি ক্ষেত্রেই হামলার পর কার্যালয়ের দরজায় তালা ঝুলিয়ে দিয়ে যায় দুর্বৃত্তরা।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির শাহবাগ থানার সভাপতি ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীর টুটুলের উপর হামলার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। আগামীকাল সোমবার সারাদেশে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুস্তক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনদিনব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস এসব হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের জানাজা আজ রবিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com