Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৯:১৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯

প্রশাসনের খবর নেই, রাস্তা মেরামত করলেন ভ্যানচালক

আমাদের আশপাশের পরিবেশ সবসময় আমাদের চাহিদা অনুযায়ী হয়ে থাকে না। কোন জিনিস আমাদের মনের মত না হলে আমরা সেটার পরিবর্তন করার চেষ্টা না করে অন্যের দোষ দিতে পছন্দ করি। বিশেষ করে যদি হয় সরকার সম্পর্কিত কোন বিষয়। সবকিছুতে সরকারের দোষ দিয়ে নিজেরা দায়সারা হয়ে চলা আমাদের অনেক পুরোনো অভ্যাস। কিন্তু সবাই এক নয়, কিছু মানুষ […]

প্রশাসনের খবর নেই, রাস্তা মেরামত করলেন ভ্যানচালক
নবধারা নিউজ অনলাইন
২ মিনিটে পড়ুন |

আমাদের আশপাশের পরিবেশ সবসময় আমাদের চাহিদা অনুযায়ী হয়ে থাকে না। কোন জিনিস আমাদের মনের মত না হলে আমরা সেটার পরিবর্তন করার চেষ্টা না করে অন্যের দোষ দিতে পছন্দ করি। বিশেষ করে যদি হয় সরকার সম্পর্কিত কোন বিষয়।

সবকিছুতে সরকারের দোষ দিয়ে নিজেরা দায়সারা হয়ে চলা আমাদের অনেক পুরোনো অভ্যাস। কিন্তু সবাই এক নয়, কিছু মানুষ আছেন যারা নিজ দায়িত্বে সমস্যা সমাধানে এগিয়ে আসেন। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে ঝিনাইদহের শিকারপুর গ্রামে। এই গ্রামের এক ভ্যানচালক ভাঙ্গা রাস্তা নিজ দায়িত্বে ঠিক করে গড়েছেন এক অনন্য দৃষ্টান্ত।

জানা গেছে, ঝিনাইদহ ঘোষপাড়া চৌরাস্তা মোড়ে দিয়ে প্রতিদিন চলাচল করে নানা ধরনের যানবাহন। হাটা চলাচল করেন কয়েক হাজার মানুষ। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে বেহাল দশা হয়ে আছে।

ট্রাক ও অন্যান্য বড় যানবহন চলার কারণে সড়কটি চলাচলের অযোগ্য। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। শঙ্কা আছে যেকোনো সময় বড় দুর্ঘটনার। সড়কের এ অংশটি সংস্কার না করায় চালক, যাত্রী, পথচারী ও এলাকাবাসী ভয়ে আছেন। কিন্তু সংস্কারের দায়িত্বে থাকা সরকারি কর্তৃপক্ষের কারো এদিকে নজর নেই।

এমন অবস্থায় নিজ উদ্যোগে সড়কের ভাঙা অংশটি কেটে যতটুকু সম্ভব চলাচল উপযোগী করার চেষ্টা করলেন এক ভ্যানচালক। তিনি হলেন স্থানীয় শিকারপুর গ্রামের সলিম মন্ডলের ছেলে মোঃ সরাফ মণ্ডল।

এই বিষয়ে সরাফ মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, আমি একজন ভ্যানচালক। আমার গাড়িতে যখন যাত্রী থাকে তখন চলাচল করতে গেলে যাত্রীরা পড়ে যায়। অন্যান্য গাড়িও দেখি একইভাবে ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। অনেক দিন ধরে কেউ কোন পদক্ষেপ না দেখে আর অপেক্ষা করি নাই। গত কয়েকদিন একবেলা গাড়ি কম চালিয়ে এই কাজ করেছি, যাতে মানুষ আরামে চলাচল করতে পারে।

সূত্র: দশ দিগন্ত

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com