ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত ৮ জনকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক। পুলিশের আইজিপি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই ৮ জনকে সনাক্ত করা হয়েছে। এদের ছবি প্রকাশ করা হবে। তাদেরকে ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বর্ষবরণ অনুষ্ঠানে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত ৮ জনকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে.এম. শহীদুল হক।
পুলিশের আইজিপি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ওই ৮ জনকে সনাক্ত করা হয়েছে। এদের ছবি প্রকাশ করা হবে। তাদেরকে ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে আইজিপি বলেন, বর্ষবরণে যৌন নিপীড়নের জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। আমরা এর আগে এ ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ সাংবাদিকদের সরবরাহ করেছি। আপনার তা প্রচার করেছেন। কিন্তু এ বিষয়ে এখনও কেউ আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারেনি। আমরাই সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ৮ জনকে চিহ্নিত করেছি। এদের ছবিও আপনাদের দেওয়া হবে। আপনার এগুলো প্রচার করুন। তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।
প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে লাঞ্ছনা এবং যৌন নির্যাতনের শিকার হন কমপক্ষে ২০ জন নারী। এ ঘটনায় মামলা হয়েছে শাহবাগ থানায়। এরপর আন্দোলনের মুখে টিএসটি এলাকার দায়িত্বে থাকা পুলিশকে বরখাস্ত করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করার দায়িত্ব দেওয়া হয় রমনা বিভাগের এডিসিকে।
পরবর্তীতে নারী লাঞ্ছনার ঘটনার জড়িতদের শাস্তির দাবিতে করা আন্দোলনের সময় অপর এক নারী পুলিশের নির্যাতনের শিকার হন। ঘটনার ১ মাস ৩ দিন পর জড়িতদের সনাক্ত করার বিষয় জানান আইজিপি।
অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান, মাইনুর রহমান চৌধুরী, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশী সংবাদ