Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১১:৫৮ এএম, ১০ মে ২০১৫

বাংলাদেশে আজ থেকে চালু হচ্ছে বিনামূ্ল্যের ইন্টারনেট

ডেস্ক রিপোর্ট আজ থেকে দেশে চালু হচ্ছে বিনা খরচের ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এতে ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর ফলে জাতীয় তথ্য বাতায়ন, ফেইসবুক, উইকিপিডিয়াসহ বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, ফেইসবুকের একটি উদ্যোগের সঙ্গে […]

বাংলাদেশে আজ থেকে চালু হচ্ছে বিনামূ্ল্যের ইন্টারনেট
১ মিনিটে পড়ুন |

ডেস্ক রিপোর্ট

আজ থেকে দেশে চালু হচ্ছে বিনা খরচের ইন্টারনেট ব্যবহারের সুবিধা। এতে ফেইসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় ডেটা খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করা যাবে। এর ফলে জাতীয় তথ্য বাতায়ন, ফেইসবুক, উইকিপিডিয়াসহ বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলছেন, ফেইসবুকের একটি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে সরকার এ উদ্যোগ গ্রহন করেছে। গত মাসে প্রকল্পটির সঙ্গে যুক্ত মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর নীতিমালা সংক্রান্ত জটিলতার কারণে চালু হয়নি প্রকল্পটি।

প্রাথমিকভাবে আটাশটি ওয়েবসাইট বিনামূল্যে দেখা যাবে। পরে এই সংখ্যা আরো বাড়ানো হবে। শুরুতে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবামূলক সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে। বিস্তারিত জানা যাবে www.facebook.com/Internetdotorg ঠিকানায়।

বাংলাদেশী সংবাদ/ তথ্যপ্রযুক্তি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com