আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ভোটার তালিকা নিয়ে আপত্তি ওঠায় এ নির্দেশ দেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে। আগামী ২৭ মে বার কাউন্সিল নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। এর আগে ভোটের জন্য প্রথমে ২০ মে দিন রাখা হলেও ভোটার […]

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ভোটার তালিকা নিয়ে আপত্তি ওঠায় এ নির্দেশ দেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করা হয়েছে। আগামী ২৭ মে বার কাউন্সিল নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।
এর আগে ভোটের জন্য প্রথমে ২০ মে দিন রাখা হলেও ভোটার তালিকা নিয়ে প্রশ্ন ওঠায় তা পিছিয়ে দেয়া হয়। গত ২৫ মার্চ এ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৯ এপ্রিল ভোটার তালিকা প্রকাশ করা হয়, যাতে কাউন্সিলের ভোটার সংখ্যা দেখানো হয় ৪৮ হাজার ৪৬৫ জন। তবে এ তালিকায় ‘অস্পষ্টতা ও একই নাম একাধিকবার’ থাকার কথা জানিয়ে নির্বাচিত পাঁচ সদস্য এবং ১০১ জন আইনজীবী গত ২৯ এপ্রিল আলাদাভাবে কাউন্সিলের চেয়ারম্যান ও সচিবকে চিঠি দেয়।
বাংলাদেশী সংবাদ