Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৬:২৪ এএম, ২ জানুয়ারি ২০১৭

বিচারপতি বজলুর রহমান আর নেই।

বিচারপতি বজলুর রহমান আর নেই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। বজলুর রহমান দুরারোগ্য রোগ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। বজলুর রহমান স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। […]

বিচারপতি বজলুর রহমান আর নেই।
১ মিনিটে পড়ুন |

বিচারপতি বজলুর রহমান আর নেই।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান।

বজলুর রহমান দুরারোগ্য রোগ ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। বজলুর রহমান স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। আজ সকাল ১০টায় সুপ্রিম কোর্টে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বজলুর রহমানের লাশ গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

বজলুর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com