পয়লা বৈশাখে আদিবাসী এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রী বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা বর্ষবরণের দিনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে […]
পয়লা বৈশাখে আদিবাসী এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ওই ছাত্রী বৃহস্পতিবার দুপুরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও ঘটনার প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলা বর্ষবরণের দিনে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভাগের এক বন্ধুকে সঙ্গে নিয়ে প্রীতিলতা হলে ফিরছিলেন ওই বিভাগের প্রথম বর্ষের এক আদিবাসী ছাত্রী।
ক্যাম্পাসের পরিবহন চত্বর সংলগ্ন চৌরঙ্গীতে আসার পর দুজন তাদের দাঁড় করিয়ে কথা বলেন। পাশেই আরও তিনজন উপস্থিত ছিলেন। ওই পাঁচজন হলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ বিজয়, নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ইফতি ও নুরুল কবির, রসায়ন বিভাগের নাফিজ ইমতিয়াজ, ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসান।
প্রক্টর ঘটনাটির ‘গুরুত্ব’ দেননি বলেও উপাচার্যের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আমরা প্রশাসনকেও ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।’