Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি সংবাদ
১১:০৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯

মাদকের বিরুদ্ধে লড়াই ঘোষণা

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিলেন কক্সবাজারের আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার। বদির স্ত্রী শাহিন আক্তার বলেছেন, “মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।” বৃহস্পতিবার সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের পর স্বামী বদিকে পাশে রেখেই সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন […]

মাদকের বিরুদ্ধে লড়াই ঘোষণা
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দিলেন কক্সবাজারের আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির স্ত্রী শাহিন আক্তার।

বদির স্ত্রী শাহিন আক্তার বলেছেন, “মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।” বৃহস্পতিবার সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের পর স্বামী বদিকে পাশে রেখেই সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন শাহিন।

বিতর্কিত বদিকে বাদ দিয়ে এবার কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে তার স্ত্রীকে নৌকার প্রার্থী করেছিল আওয়ামী লীগ। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শাহিন প্রায় দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ভোট I

২০০৮ সালে কক্সবাজার-৪ আসনে বদি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সমালোচনার মুখে রয়েছেন বদি।

ইয়াবা পাচারের ‘হোতা’ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় তার নাম এলেও ২০১৪ সালে তার দ্বিতীয় দফা মনোনয়ন আটকায়নি। তবে গত বছর প্রধানমন্ত্রীর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে বদির এক বেয়াইসহ অনেকে প্রাণ হারালেও বদির বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার সমালোচনা ওঠে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

সিডনিতে শতশিখায় উজ্জ্বল ঢাবি
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com