মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মামুনুর রশীদ এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, দিল মোহাম্মদ দিলা ও তার ৩ ছেলে নূর মোহাম্মদ আলী ওরফে নূরা, আহাম্মদ আলী, সালাম এবং তার মেয়ের জামাই […]
মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন ও ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা ও দায়রা জজ প্রথম আদালতে মামুনুর রশীদ এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, দিল মোহাম্মদ দিলা ও তার ৩ ছেলে নূর মোহাম্মদ আলী ওরফে নূরা, আহাম্মদ আলী, সালাম এবং তার মেয়ের জামাই আঃ কাইয়ুম সালেক। অন্য আসামীরা হচ্ছে ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী। আসামীপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এড. রইস উদ্দিন আহাম্মদ। রাষ্ট্র পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন এম. এ রহিম অতিরিক্ত পি.পি, মোঃ খোরশেদ আলম এ.পি.পি তাদের সহযোগিতা করেন এড. এম.এ.রশিদ। এর আগে সকালে গ্রেফতার সকল আসামীদেরকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, আসামীরা ২০০২ সালের ২০ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা নূর হোসেনকে সন্ধ্যা ৭ টায় বাড়িতে ডেকে এনে বলে আমাদের একটি বেবী টেক্সী চুরি হয়েছে সেটি মৌচাক এলাকায় চোর ধরা পরেছে এখন আমাদের সাথে যেতে হবে। পরে মুক্তিযোদ্ধা নূর হোসেনকে মৃত অবস্থায় নিয়ে আসে এবং তড়িঘরি করে দাফন দিয়ে দেয়। পরবর্তীতে আসামীদের আচরনে বাদীপক্ষের সন্দেহ হলে ২৬ দিন পর লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হয়। ময়না তদন্ত রিপোর্টে বলা হয় তাহাকে হত্যা করা হয়েছে। 