বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মাসদাইর থিয়েটারের ৩৬ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ ও ২৫ জানুয়ারি মাসদাইর রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মাসদাইর থিয়েটারের পরিবশনায় নাট্যানুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু […]
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মাসদাইর থিয়েটারের ৩৬ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ ও ২৫ জানুয়ারি মাসদাইর রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মাসদাইর থিয়েটারের পরিবশনায় নাট্যানুষ্ঠান।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও মাসদাইর থিয়েটার সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে মাসদাইর এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষাঙ্গনসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব। পুরো অনুষ্ঠানের পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মো. মাসুদ রানা।
অনুষ্ঠান শেষে মাসদাইর থিয়েটারের ৮৪তম প্রযোজনায় এবং আব্দুল হামিদের রচনা ও নির্দেশনায় নাটক ‘অন্ধকার সমাজ’ প্রদর্শিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রবিউল হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল আহসান, নাসিক ১৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. নিজামউদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা মো. আলমগীর খান আশিষ, সালাম খন্দকার, রবু খান, সুলতানা বেগম রত্না প্রধান শিক্ষক বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, শিল্পী মিতা রায় প্রমুখ।