ঢাকায় ইতালীয় নাগরিক খুনের এক সপ্তাহের মধ্যে রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জাপানের এক নাগরিক। আজ শনিবার সকাল ১১টার দিকে কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে। জানা গেছে, গ্রামের পথে হেঁটে যাওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ […]

ঢাকায় ইতালীয় নাগরিক খুনের এক সপ্তাহের মধ্যে রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জাপানের এক নাগরিক। আজ শনিবার সকাল ১১টার দিকে কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, গ্রামের পথে হেঁটে যাওয়ার সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তবে কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহতের নাম ওসি কনিও। তিনি একজন পর্যটক ছিলেন। ওসি কনিও বিষয়ে আবার কেউ কেউ বলছেন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি নাগরিক। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রংপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।