পুলিশ গতকাল ভোরে রাজধানীর কদমতলী থানার পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে ৫৩ হাজার ১শ’ ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে। এরা হলো, আমিনুল ইসলাম ওরফে মামুন ও তৌফিক ঈমাম। রাজধানীর কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ১৭৫/এ পূর্ব ধোলাইরপাড় এলাকার পদ্মা ডিপার্টমেন্ট স্টোর থেকে আমিনুল ইসলামকে […]
পুলিশ গতকাল ভোরে রাজধানীর কদমতলী থানার পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে ৫৩ হাজার ১শ’ ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে। এরা হলো, আমিনুল ইসলাম ওরফে মামুন ও তৌফিক ঈমাম।
রাজধানীর কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ১৭৫/এ পূর্ব ধোলাইরপাড় এলাকার পদ্মা ডিপার্টমেন্ট স্টোর থেকে আমিনুল ইসলামকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য অনুযায়ী গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর বাজার এলাকার শেরে বাংলা রোড থেকে তৌফিক ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৩ হাজার ১০০টি জাল জাতীয় পরিচয়পত্র, ৩১ হাজার ৬৫০ রঙিন ছবি, ভুয়া জাতীয়পত্র তৈরিতে ব্যবহৃত কম্পিউটারসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এসব কথা বলেন। মনিরুল ইসলাম জানান, অপরাধীরা মোবাইলের সিম কিনতে এসব ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে। এই চক্রটি গত দেড় মাস যাবত্ কাজ করছিল। জাতীয় পরিচয়পত্রগুলো সাধারণত ৩০-৩৫ টাকায় বিক্রি করা হতো।