Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৭:২৪ এএম, ২৯ মে ২০১৫

শনিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক : অনেক বিড়ম্বনা ও দুর্ভোগের মধ্যে ছুটির দিনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামীকাল শনিবার। শিক্ষার্থীরা পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যেই পেতে যাচ্ছে। শনিবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে […]

শনিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
১ মিনিটে পড়ুন |

শিক্ষা ডেস্ক :

অনেক বিড়ম্বনা ও দুর্ভোগের মধ্যে ছুটির দিনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে আগামীকাল শনিবার। শিক্ষার্থীরা পরীক্ষার ফল ৬০ দিনের মধ্যেই পেতে যাচ্ছে।
শনিবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, শিক্ষাপঞ্জি অনুসারে গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অবরোধ-হরতালের কারণে তা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। এসএসসির তত্ত্বীয় পরীক্ষা ১০ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ৩ এপ্রিল।

 

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com