Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১১:৫৯ এএম, ২২ মে ২০১৭

শফিউল আলম প্রধান চলে গেলেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই। রবিবার (২১ মে) ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শফিউল আলম প্রধান কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঘুম থেকে ওঠার […]

শফিউল আলম প্রধান চলে গেলেন।
১ মিনিটে পড়ুন |

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই। রবিবার (২১ মে) ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শফিউল আলম প্রধান কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। রবিবার সকালে পরিবারের সদস্যরা তাঁকে ঘুম থেকে ওঠার জন্য ডাক দেন। কিন্তু তিনি সাড়া দেননি। এ অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শফিউল আলম প্রধান এর আগে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শফিউল আলম প্রধান ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com