বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ আর নেই। (ইন্না….রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় মারা যান বলে নিশ্চিত করেছেন তার মেয়ে মাম্মিন্তি। টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে নিজ বাসায় ফিরেছিলেন এই শিল্পী। গত কিছুদিন ভালোই ছিলেন। তবে আজ শুক্রবার দুপুর নাগান তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানেই […]
বাংলা সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখন্দ আর নেই। (ইন্না….রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় তিনি নিজ বাসায় মারা যান বলে নিশ্চিত করেছেন তার মেয়ে মাম্মিন্তি। টানা আড়াই মাস হাসপাতাল জীবন শেষে গত সপ্তাহে নিজ বাসায় ফিরেছিলেন এই শিল্পী। গত কিছুদিন ভালোই ছিলেন। তবে আজ শুক্রবার দুপুর নাগান তার শরীরের অবনতি ঘটে। দ্রুত নিয়ে যাওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গত, গুণী এই সংগীতজ্ঞ অনেক দিন ধরেই মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। ছয় মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফেরেন তিনি। সেখানে কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল তার। একই বছরের জুনে আবারও থেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে সেখানে যাওয়া হয়ে উঠেনি। তিনি অন্যের সাহায্য-সহযোগিতায় নিজের চিকিৎসা চালাতে মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। তবে ব্যাংককে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয় ভালোবাসা হিসেবে সেটি তিনি গ্রহণ করেন।