Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

ফটো সংবাদ
৪:০৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৮

সংগীতশিল্পী সাবা তানি আর নেই

এক সময়ের সাড়া জগানো কণ্ঠশিল্পী সাবা তানি আর বেঁচে নেই। উত্তরায় নিজের বাসার বাথরুমে শিল্পীর মরদেহ পাওয়া যায়। সাবা তানি আশি ও নব্বইয়ের দশকে গান গেয়ে জনপ্রিয়তা পান। এরপর, তাকে আর গানে নিয়মিত পাওয়া যায়নি। ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে ছিলেন তিনি। এরপর, ২০১৬ সালে টিভি পর্দায় বেশ কিছু […]

সংগীতশিল্পী সাবা তানি আর নেই
১ মিনিটে পড়ুন |

এক সময়ের সাড়া জগানো কণ্ঠশিল্পী সাবা তানি আর বেঁচে নেই। উত্তরায় নিজের বাসার বাথরুমে শিল্পীর মরদেহ পাওয়া যায়। সাবা তানি আশি ও নব্বইয়ের দশকে গান গেয়ে জনপ্রিয়তা পান। এরপর, তাকে আর গানে নিয়মিত পাওয়া যায়নি।

‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২’ প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে ছিলেন তিনি। এরপর, ২০১৬ সালে টিভি পর্দায় বেশ কিছু গানের অনুষ্ঠানে অংশ নিয়ে দীর্ঘদিন পর সংগীতে ফিরেছিলেন সাবা তানি।

পারিবারিক সূত্রে জানা যায়, সাবা তানি বেশ অনেকদিন থেকে নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় তিনি মায়ের সঙ্গেই থাকতেন। গতকাল (১৮ ফেব্রুয়ারি) নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় গিয়েছিলেন তার মা। রাতে তিনি সেখানেই ছিলেন। তারা আরো জানান, গতকাল রাত থেকে অনেকেই সাবা তানিকে ফোন দিয়ে পাচ্ছিলেন না। আজ সকালে আত্মীয়রা বাসার কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাকে বাথরুমের মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা।

সংগীতশিল্পী সাবা তানি। ছবি: সংগৃহীত

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

ছবিতে দেখুন সিডনি ওয়ালীপার্কের বাংলা মেলা
৭ বছর আগে
সিডনি ওয়ালীপার্কের বাংলা মেলা
৭ বছর আগে
ছবিতে নবধারা পরিবার
৭ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
এক নজরে নবধারা নাইটস
৭ বছর আগে
ছবিতে নবধারা নাইটস
৭ বছর আগে
অষ্ট্রেলিয়ান
শরতের শেষ বেলায় রঙের খেলা
৭ বছর আগে
BANGLA ART EXHIBITION CAMPBELLTOWN 2019
৭ বছর আগে

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com