Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
৮:৪৫ এএম, ২৩ নভেম্বর ২০১৫

সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মৌলভীবাজার-৩ আসনের  উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে আনুষ্ঠানিকভাবে এমপি ঘোষণা করা হয়েছে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক এ ঘোষণা দেন। গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। […]

সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
১ মিনিটে পড়ুন |

sayra_mohsin_images_stories_2015_11_thumb_medium680_400মৌলভীবাজার-৩ আসনের  উপনির্বাচনে প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিনকে আনুষ্ঠানিকভাবে এমপি ঘোষণা করা হয়েছে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক এ ঘোষণা দেন।

গত ১৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রিটার্নিং অফিসার এসএম এজহারুল হক চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। একমাত্র আওয়ামী লীগ প্রার্থী সৈয়দা সায়রা মহসীনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ নুরুল হক, বিএনএফ প্রার্থী মোহাম্মদ আশরাফ হোসেন আশরাফ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশীদ ও সোহেল আহমদ।

গতকাল রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল না করায় এবং একমাত্র বৈধ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় সায়রা মহসিনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com