Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১২:৫৫ এএম, ২৯ মে ২০১৫

হুমায়ুন আজাদের ছেলে অনন্যকে ক্রমাগত হত্যার হুমকি

একের পর এক ব্লগার ও মুক্তচিন্তার লেখকদের হত্যার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক, বুদ্ধিজীবী ও ভাষাতত্ত্ববিদ ড. হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে আসছে মৌলবাদী জঙ্গিরা। তিন সপ্তাহ আগে থেকে তার ফেসবুক আইডিতে এ হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ, ২২ মে দুপুরে অকথ্য ভাষায় অনন্য আজাদকে গালিগালাজ করা হয় এবং তার […]

হুমায়ুন আজাদের ছেলে অনন্যকে ক্রমাগত হত্যার হুমকি
১ মিনিটে পড়ুন |

একের পর এক ব্লগার ও মুক্তচিন্তার লেখকদের হত্যার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক, বুদ্ধিজীবী ও ভাষাতত্ত্ববিদ ড. হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে আসছে মৌলবাদী জঙ্গিরা।

তিন সপ্তাহ আগে থেকে তার ফেসবুক আইডিতে এ হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ, ২২ মে দুপুরে অকথ্য ভাষায় অনন্য আজাদকে গালিগালাজ করা হয় এবং তার মাথা কেটে রাজু ভাস্কর্যে ঝুলিয়ে রাখার হুমকি দেওয়া হয়েছে। গার্ডিয়ান জানায়, ধর্মীয় মৌলবাদের সমালোচনা করায় এর আগে তিনজনকে হত্যা করা হয়েছে। আর হুমকির পর থেকে অনন্য আজাদ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গার্ডিয়ান উল্লেখ করেছে, অনন্য আজাদকে হত্যার হুমকি অপ্রত্যাশিত কিছু নয়। কারণ, তার বাবা ড. হুমায়ুন আজাদ ধর্মীয় মৌলবাদীদের সমালোচনা করে ২০০৩ সালে ‘পাক সার জমিন সাদ বাদ’ নামে একটি বই লেখেন। বই প্রকাশের একবছর পরেই তাকে রাস্তায় চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে জার্মানি গিয়ে তিনি মারা যান।

ড. হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদও তার বাবার অনুসারী হয়েছেন। সে কারণে তাকেও হত্যা করা হতে পারে, সেটিই স্বাভাবিক। তিনিও ধর্মীয় উগ্রপন্থার কট্টর সমালোচক।
এদিকে, যে ৮৪ জন ব্লগারকে হত্যার তালিকা তৈরি করা হয়েছে, সে তালিকায় অনন্য আজাদের নাম রয়েছে বলে প্রকাশিত হয়েছে। ২০১৩ সালে এক দল ধর্মীয় মৌলবাদী ৮৪ জনের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করে তাদের শাস্তি দেওয়ার দাবি জানায়।

সূত্র অনলাইন

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com