Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১১:০০ পিএম, ১১ অক্টোবর ২০১৮

হেলিকপ্টার দুর্ঘটনায় চ্যানেল আইয়ের এমডি সাগরসহ ৬ জন

রাজশাহীর গোদাগাড়ীতে হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ৬ জন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোদাগাড়ী থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে যায়। এ সময় হেলিকপ্টারে ছিলেন ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী […]

হেলিকপ্টার দুর্ঘটনায় চ্যানেল আইয়ের এমডি সাগরসহ ৬ জন
নবধারা নিউজ
১ মিনিটে পড়ুন |

রাজশাহীর গোদাগাড়ীতে হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ ৬ জন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোদাগাড়ী থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে যায়।

এ সময় হেলিকপ্টারে ছিলেন ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী।

রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন তারা। অনুষ্ঠান শেষে তারা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। হেলিকপ্টারটি ৬০ ফুট ওঠার পর নিয়ন্ত্রণ হারায়। হেলিপ্যাডে অবতরণ করার চেষ্টা করা হয়। তবে এটি মুখ থুবড়ে পাশে পড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানার পুলিশ। পুলিশ সবাইকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের কারও আঘাতই গুরুতর নয়।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com