১৫ নভেম্বরের পর বন্ধ হচ্ছে অনিবন্ধিত সিম। আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। অর্থাৎ সে হিসেবে ১৫ নভেম্বর পর্যন্ত সিম নিবন্ধনের সুযোগ থাকছে। তবে একজন গ্রাহক কোন কারণে এই সময়ের মধ্যে সিম নিবন্ধন করতে ব্যর্থ হলে পরবর্তীতে সকল কাগজপত্রসহ সিম পুনঃনিবন্ধন সাপেক্ষে চালু করতে পারবেন। ‘নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে সিমের নিবন্ধন […]
১৫ নভেম্বরের পর বন্ধ হচ্ছে অনিবন্ধিত সিম। আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। অর্থাৎ সে হিসেবে ১৫ নভেম্বর পর্যন্ত সিম নিবন্ধনের সুযোগ থাকছে। তবে একজন গ্রাহক কোন কারণে এই সময়ের মধ্যে সিম নিবন্ধন করতে ব্যর্থ হলে পরবর্তীতে সকল কাগজপত্রসহ সিম পুনঃনিবন্ধন সাপেক্ষে চালু করতে পারবেন। ‘নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে সিমের নিবন্ধন করা না হলে ওই সিম বন্ধ করে দেওয়া হবে।’ এতে আরও বলা হয়, ১৮ বছরের নিচে কারও কাছে সিম বিক্রি করা যাবে না, সিম থাকলেও নিবন্ধন করা যাবে না।
১৮ বছরের কম বয়সীদের সিমের নিবন্ধন তাদের অভিভাবকদের (বাবা/মা) নামে করতে হবে। গত ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া সিম পুনঃনিবন্ধন কার্যক্রমের আওতায় অনলাইন, এসএমএস এবং স্মার্টফোন অ্যাপ থেকে সিম নিবন্ধনের সুযোগ থাকছে। যদিও এই বিধান ৩ বছর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তৈরি করলেও এতদিন এর কোন বাস্তবায়ন হয়নি। বর্তমানে প্রায় ১৩ কোটি মোবইল সিম ব্যবহৃত হচ্ছে।