চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে রওনা হবেন। এ সফর শেষে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলেও প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জাপানে এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার […]
চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে রওনা হবেন।
এ সফর শেষে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলেও প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর জাপানে এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় সরকারি সফর। এর আগে গত বছরের মে মাসে চার দিনের সফরে জাপান গিয়েছিলেন প্রধানমন্ত্রী।