Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১০:৪৫ এএম, ৪ এপ্রিল ২০১৫

৮ই এপ্রিল থেকে বরিশাল-ঢাকা রুটে চলবে বিমান

আগামী ৮ই এপ্রিল থেকে আবারও বরিশাল ঢাকা রুটে চালু হচ্ছে বিমান। বরিশালবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে আট বছর পর এ পথে সপ্তাহে দুদিন বিমানের ফ্লাইট চলাচল করবে। এ জন্য সচল রাখা হয়েছে বিমানবন্দরের নেভিগেশন বাতি। বর্তমানে বিমানবন্দরের ট্রাফিক সেক্টর ও নেটওয়ার্কিং সিস্টেমের উন্নয়ন কাজ চলছে। অন্যান্য সংস্কার কাজও শেষ পর্যায়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশাল অফিসের […]

৮ই এপ্রিল থেকে বরিশাল-ঢাকা রুটে চলবে বিমান
১ মিনিটে পড়ুন |

আগামী ৮ই এপ্রিল থেকে আবারও বরিশাল ঢাকা রুটে চালু হচ্ছে বিমান। বরিশালবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে আট বছর পর এ পথে সপ্তাহে দুদিন বিমানের ফ্লাইট চলাচল করবে। এ জন্য সচল রাখা হয়েছে বিমানবন্দরের নেভিগেশন বাতি। বর্তমানে বিমানবন্দরের ট্রাফিক সেক্টর ও নেটওয়ার্কিং সিস্টেমের উন্নয়ন কাজ চলছে। অন্যান্য সংস্কার কাজও শেষ পর্যায়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বরিশাল অফিসের ব্যবস্থাপক খলিলুর রহমান জানান, প্রতি রবি ও বুধবার ঢাকা থেকে বিকেল ৪টা এবং বরিশাল থেকে বিকেল ৪:৫৫ মিনিটে বিমান ছাড়বে। বিমানের একমুখী ভাড়া ইকনমি ক্লাস তিন হাজার টাকা, কুইন ক্লাস সাড়ে তিন হাজার টাকা ও সুপার ক্লাস চার হাজার টাকা। বাংলাদেশ বরিশাল বিমান অফিস বা বিমান বাংলাদেশ ওয়েবসাইট থেকেও যাত্রীরা টিকিট কিনতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com