Advertise with us
সম্পূর্ণ নিউজ nobodharanews

বাংলাদেশি স্থানীয় সংবাদ
১:২০ পিএম, ২ এপ্রিল ২০১৫

স্মার্ট সোনা পাচারকারী নারী

দেখতে যেমন সুন্দরী তেমনি স্মার্ট। পরনে জিন্স প্যান্ট ও হাল আমলের জ্যাকেট। কোলে দামি তোয়ালেতে পেঁচানো দেড় বছরের ছোট্ট শিশুটি ঘুমাচ্ছে। তার দুই হাতে দুইটি ফিডার। অনেকটা ব্যস্ততার সঙ্গে ‘স্মার্ট’ সেই গৃহবধূ হেঁটে যাচ্ছেন গ্রিন চ্যানেল দিয়ে। তাকে পাচারকারী সন্দেহ হওয়ার উপায় নেই।কিন্তু মাহমুদা হোসাইন নামের সেই গৃহবধূর জুতা দেখে সন্দেহ হয় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের। […]

স্মার্ট সোনা পাচারকারী নারী
২ মিনিটে পড়ুন |

দেখতে যেমন সুন্দরী তেমনি স্মার্ট। পরনে জিন্স প্যান্ট ও হাল আমলের জ্যাকেট। কোলে দামি তোয়ালেতে পেঁচানো দেড় বছরের ছোট্ট শিশুটি ঘুমাচ্ছে। তার দুই হাতে দুইটি ফিডার। অনেকটা ব্যস্ততার সঙ্গে ‘স্মার্ট’ সেই গৃহবধূ হেঁটে যাচ্ছেন গ্রিন চ্যানেল দিয়ে। তাকে পাচারকারী সন্দেহ হওয়ার উপায় নেই।কিন্তু মাহমুদা হোসাইন নামের সেই গৃহবধূর জুতা দেখে সন্দেহ হয় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের। তারা মাহমুদাকে চ্যালেঞ্জ করেন। জুতা খোলার পর এর ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বেরিয়ে আসে ৪টি সোনার বার। যার ওজন ২ কেজি ৪৪ গ্রাম। আর দাম ১ কোটি ২২ লাখ টাকা। সোনা উদ্ধারের পর এ সুন্দরীকে আটক করেন কাস্টমস কর্মকর্তারা। মামলা দিয়ে পাঠানো হয় থানা হেফাজতে। সেখান থেকে ডিবি পুলিশের কাছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান যুগান্তরকে জানান, মঙ্গলবার ভোরে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ ১৯৬ ফ্লাইটে বিমানবন্দরে নামে যাত্রী মাহমুদা হোসাইন। তার জুতার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল চারটি সোনার বার। মাহমুদার পাসপোর্ট নম্বর এএ ০০৮৯৩৭৫। একই ফ্লাইটে একই স্থান থেকে আসা অপর যাত্রী মুহাম্মদ নুরুল্লাহ নূরের কাছ থেকে ৮০০ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪০ লাখ টাকা। নুরুল্লার পাসপোর্ট নম্বর এজি ২৩৪৩০৭৫। তাকেও থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
স্মার্ট ফোন জব্দ : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ ‘স্মার্ট ফোন’ জব্দ করা হয়েছে।
এসব ফোনের বাজারমূল্য ১০ লাখ টাকা। এর মধ্যে রয়েছে আই ফোন ও সামস্যাং গ্যালাক্সি এসফোর। মঙ্গলবার যুক্তরাষ্ট্র থেকে আসা ডিএইচএল কুরিয়ার সার্ভিসের একটি পার্সেল থেকে ফোনগুলো উদ্ধার করা হয়। দেওয়ান আসাদুজ্জামান নামে এক ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে ফোনগুলো পাঠিয়েছেন। প্রাপকের ঠিকানায় লেখা দেওয়ান কায়সার জামিল। ঠিকানা দেয়া হয়েছে, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের ১৫ নম্বর বাসা।
চট্টগ্রামে ৯০ লাখ টাকার সোনা : চট্টগ্রাম ব্যুরো জানায়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি ওজনের ১৯টি সোনার বারসহ মো. বেলাল (৪৫) নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই যাত্রীর জুতা তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এসব সোনার বাজার মূল্য প্রায় ৯০ লাখ টাকা। বেলাল ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে সন্ধ্যায় চট্টগ্রামে আসে।
সূত্র :যুগান্তর

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

প্রাণ হাতে নিয়ে ইউরোপ!
৫ বছর আগে
অস্ট্রেলিয়ান সংবাদ
রাজশাহীর ‘কলাই রুটি’
৫ বছর আগে
বাংলাদেশি সংবাদ

Advertise with us
Advertise with us
আরও nobodharanews সংবাদ


Design and Development by : webnewsdesign.com