শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা। রাজধানীর রমনা থানায় হুমকির বিষয়টি উল্লেখ করে শনিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা। জানা গেছে, বৃহস্পতিবার একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে একটি ম্যাসেজ পাঠানো হয়। ওই ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন অভিযোগে মন্ত্রীকে […]
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনে ম্যাসেজ পাঠিয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা। রাজধানীর রমনা থানায় হুমকির বিষয়টি উল্লেখ করে শনিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা।
জানা গেছে, বৃহস্পতিবার একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে একটি ম্যাসেজ পাঠানো হয়। ওই ম্যাসেজের মাধ্যমে বিভিন্ন অভিযোগে মন্ত্রীকে দোষারোপ করে প্রেরক। আর ম্যাসেজের শেষ দিকে মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়া হয়।
জিডির সূত্র জানায়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে উদ্দেশ করে ইংরেজি ও বাংলা ভাষায় মিশিয়ে লেখা ম্যাসেজে বলা হয়, ‘তুমি একটা করাপটেড, বিবেকহীন মানুষ। তুমি প্রশ্ন ফাঁস করে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে আমাদের নতুন প্রজন্মের মেধা, শক্তি ও বুদ্ধিমত্তা ধ্বংস করছো। তুমি অবৈধভাবে পাশ করিয়ে ভুয়া ডাক্তার তৈরি করছো। তাই ভুল চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা তোমাকে যেখানেই পাবো সেখানেই হত্যা করব। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি।